Tuesday, March 1, 2016

রাত প্রায় বারোটা। এরই মধ্যে শহরের রাস্তা ফাকা হয়ে গেছে। শুধু মেইন রোডে কিছু গাড়ী এখনো চলছে। আর আমি আছি সেকেন্ড রোডে। অর্থাৎ মেইন রোডের পাশে যে রিকশা চলার রাস্তা থাকে সেই রকম একটি রোডে। যায়গাটা এক সময় ছিল ডেমরা থানার অধীনে। বিগত দশ বছর পূর্বে আওয়ামিলীগ সরকার এসে যাত্রাবাড়ী থানার অধীনে নিয়ে এসেছে। সুতরাং এই যায়গার বর্তমান ঠিকানা মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা। আমি যখন ছোট ছিলাম তখন এই জায়গাটি খুবই সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল সেই বর্ণনায় যাচ্ছি না। কিন্তু বর্তমানে এটি ঢাকার অন্যসব এলাকার মত অত্যন্ত কুৎসিত আধুনিক একটি এলাকায় পরিনত হতে যাচ্ছে। ভবিষৎতে এর বিশেষত্ব আরো বাড়বে বলে আশা করছি। রাস্তা হয়ে যাবে ডাস্টবীন। সেই ডাস্টবীনে কাকের সংখ্যা বৃদ্ধি পাবে। এলাকার সব গাছ-গাছালি বিলিন হবে। বড় বড় দালান কোঠা উঠবে। বাড়বে ব্যস্ততা। অনেক সময় দেখা যাবে ডাস্টবীন থেকে ছোট ছোট রাস্তার শিশুরা খাবার কুড়িয়ে খাচ্ছে।

No comments :

Post a Comment